[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

জানালা ভাঙার ক্ষতিপূরণ বাবদ ১৭ হাজার টাকা রেখে গেলো ‘মানবিক চোর’!

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

হাড় কাঁপানো ঠান্ডা। তার ওপর প্রচণ্ড তুষারপাত হচ্ছিল। একটি বাড়ি ফাঁকা দেখতে পেয়ে জানালা ভেঙে ঢুকে পড়ে চোর। রাতে খাওয়াদাওয়া করে, টিভি দেখে, আরাম করে বিছানায় ঘুমিয়ে ভোরের আলো ফুটতেই বাড়ি ছেড়ে চম্পট দেন তিনি। যাওয়ার আগে বাড়ির মালিকের জন্য একটি কাগজে লিখে রেখে যান, ‘জানালার কাঁচ ভাঙার জন্য দুঃখিত।’ সেই কাগজের পাশেই প্রায় নগদ ১৭ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে রেখে দিয়েছিলেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, গত ৩০ জানুয়ারি বাড়ির মালিক নিউ মেক্সিকোর সান্টা ফেতে ফিরে এসে দেখেন তার বাড়ির জানালার কাচ ভাঙা। তার আর বুঝতে বাকি ছিল না যে কী হয়েছে বাড়িতে। বাড়ির ভিতরে ঢুকতেই তিনি দেখেন যে অবস্থায় ঘরের প্রতিটি জিনিস দেখে গিয়েছিলেন ঠিক সেই রকম অবস্থাতেই রয়েছে। খোওয়া যায়নি মূল্যবান কোনো জিনিসও। অন্য একটি ঘরে ঢুকতেই টেবিলের ওপর রাখা একটি সাদা কাগজ, তাতে কিছু লেখা এবং সেই কাগজের ওপর ২০০ (বাংলাদেশি টাকায় প্রায় ১৭ হাজার টাকা) ডলার রাখা। কাগজে লেখা— ‘দুঃখিত, জানালার কাঁচ ভাঙার জন্য। ক্ষতিপূরণ দিয়ে গেলাম। পারলে ক্ষমা করে দেবেন।’

পরে সান্টা জানতে পারেন তার ঘরে যে চোর ঢুকেছিল তিনি ধরা পড়েছেন। ধৃতের নাম টেরাল ক্রিস্টেসন (৩৪)। ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, প্রচণ্ড তুষারপাত হচ্ছিল। একটু আশ্রয় খুঁজছিলেন। তাই বাধ্য হয়েই ওই বাড়িতে ঢুকেছিলেন। কিন্তু জানালার কাঁচ ভেঙে ঢোকার জন্য তার মধ্যে একটা অপরাধবোধ কাজ করেছিল। তাই যাওয়ার আগে ক্ষতিপূরণ দিয়ে গিয়েছেন।

টেরাল আরও জানিয়েছেন, সান্টার বাড়িতে ঢুকে ঘুমিয়েছেন, খাবার খেয়েছেন কিন্তু কোনো মূল্যবান জিনিস চুরি করেননি। টেরাল সত্যি বলছেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।