সোমবার , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

চোলাইমদসহ রাঙামাটির মাদক সম্রাজ্ঞী সুচিত্রা আটক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২

৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ এর সার্বিক তত্বাবধানে ও নির্দেশনায় সাব-ইন্সপেক্টর শিবনাথ কুমার সাহার নেতৃত্বে রাঙামাটি কোতোয়ালি থানার উত্তর গর্জনতলি এলাকা থেকে রাঙামাটির মাদক সম্রাজ্ঞী সুচিত্রা বড়ুয়া প্রকাশ সুচিত্রা ত্রিপুরা (৪২),পিতা সুনিল দে, মাতা রত্না দে এর বসত ঘরের রান্না ঘরের মেঝে থেকে ৬টি প্লাস্টিকের জ্যারিকেন থেকে প্রতিটিতে ১০ লিটার করে সর্বমোট ৬০ লিটার চোলাইমদ উদ্ধার ও জব্দ করা হয়।

উদ্ধারকৃত চোলাইমদসহ মাদক সম্রাজ্ঞী সুচিত্রা বড়ুয়া প্রকাশ সুচিত্রা ত্রিপুরাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর সারনির ২৪ (খ) ধারায় রাঙামাটি কোতোয়ালি থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলা নং-০৩/২০২২ তারিখ ০৩/০২/২০২২ ইংরেজি।

স্থানীয়রা জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের সদস্যদের ও পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রায় আরো ১০ প্লাস্টিকের জ্যারিকেন থেকে প্রতিটিতে ১০ লিটার করে ১শত লিটার চোলাইমদ কাপ্তাই হ্রদের পানিতে ঢেলে দেয়।

জানা গেছে, মাদক সম্রাজ্ঞী সুচিত্রা বড়ুয়া প্রকাশ সুচিত্রা ত্রিপুরার বিরুদ্ধে চট্টগ্রামের বায়েজিদ থানায়, হাটহাজারী থানায়, রাউজান থানায়, রাঙামাটির কাউখালী ও কোতয়ালি থানায় প্রায় ডজনখানিক মাদকের মামলা রয়েছে।

রাঙামাটির কাউখালী ও কোতয়ালি থানার মাদক মামলায় মাদক সম্রাজ্ঞী সুচিত্রা বড়ুয়া প্রকাশ সুচিত্রা ত্রিপুরার ব্যবসায়ীক পার্টনার দেলোয়ার হোসেন প্রকাশ খোকন গত ১৬ জানুয়ারি তারিখ থেকে রাঙামাটি জেলহাজতে রয়েছে।

উত্তর গর্জনতলি এলাকার স্থানীয়রা জানান, এ মাদক সম্রাজ্ঞী সুচিত্রা বড়ুয়া প্রকাশ সুচিত্রা ত্রিপুরার সাথে মাদক ব্যবসায় সংঘবদ্ধ ১টি চক্র রয়েছে, যার সাথে ক্ষমাসীন দলের লোকজনও জড়িত।

 

মাদক উদ্ধার ও জব্দ অভিযানে রাঙামাটি কোতোয়ালি থানার এসআই অহিদ উদ্দীন জামাল, মহিলা পুলিশ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের সিপাহীরা সহযোগিতা করেন।

 

আটক মাদক সম্রাজ্ঞী সুচিত্রা বড়ুয়া প্রকাশ সুচিত্রা ত্রিপুরাকে আজ বৃহস্পতিবার রাঙামাটি আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে রাঙামাটি জেলহাজতে প্রেরণ করার আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন।

 

 

#চলনবিলের আলো / আপন

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।