[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

স্বামীর যৌতুক চাহিদা মেটাতে না পারায় তালাকের হুমকি আদালতে মামলা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

ব্যবসা করার কথা জানিয়ে স্ত্রীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে টাকা না দিলে তালাক প্রদানের হুমকিতে যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে ওই ভুক্তভোগী গৃহবধুর আদালতে মামলা দায়ের।

স্ত্রী নির্যাতনকারী স্বামী নিজেকে আইনের হাত থেকে বাচাতে আগেই নিজের স্ত্রী ও শ্বাশুরীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে।
বরিশাল সিনিয়র জুডিসিয়াল আদালতে দায়ের করা মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের তালতা গ্রামের মৃত. মান্নান খন্দকারের কলেজ পড়ুয়া মেয়ে মৌ আক্তারের (২৩) সাথে একই বাড়ির মো. আবদুর রব এর ছেলে চট্টগ্রামে হোটেল কন্টিনেন্টালে কর্মরত সালাউদ্দিন আহম্মেদের (৩১) সাথে সামাজিকভাবে ২০২০ সালের ৪ অক্টোবর বিয়ে হয়।

বিয়ের সময় মেয়ের পরিবার থেকে প্রায় ১লাখ টাকার উপঢৌকনসহ স্বামীর বাড়িতে তুলে দেয়া হয় মৌ’কে। চাকুরীর সুবাদে সালাউদ্দিন পরিবারের লোকজন নিয়ে চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার ফিরোজ শাহ কলোনীতে ভাড়া বাসায় বসবাস শুরু করে।

বিয়ের ছয় মাস যেতে না যেতেই স্বামী সালাউদ্দিন তার ভাই সজীব (২৫) মা তাসরিন আক্তার (৫০) ও বাবা আব্দুর রব (৬৫) এর প্ররোচনায় সালাউদ্দিন আহমেদ ব্যবসা করার জন্য পাঁচ লাখ টাকা যৌতুক দাবী করে আসছে।

দাবীকৃত যৌতুকের টাকা দিতে মৌ অস্বীকার করায় তার উপর নির্যাতন চালিয়ে আসছিল স্বামী ও তার পরিবারের লোকজন। যৌতুকের টাকা না দিলে স্ত্রী মৌ’কে তালাক দেওয়ার হুমকি দিয়ে আসছে স্বামী সালাউদ্দিন। নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় স্বামীর সংসার ছেড়ে মৌ বর্তমানে সাত মাস যাবত বাবার বাড়িতে বসবাস করলেও খরচের জন্য কোন টাকা পয়সা দেয়া থেকে বিরত থেকে ফোনে পর্যন্ত খোঁজ নিচ্ছে না স্বামী সালাউদ্দিন ও তার পরিবার সদস্যরা।

এদিকে স্ত্রীর উপর নির্যাতন চালানো স্বামী সালাহ উদ্দিন সু-কৌশলে আইনের হাত থেকে নিজেকে বচাতে স্ত্রী মৌ বাবার বাড়ি চলে যাওয়ায় তার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্টোপলিটন আদালত ৪-এ তার বাসা থেকে স্বর্নালংকার, ল্যাপটপ, কাপড়-চোপড়সহ মুল্যবান সামগ্রী চুরির অভিযোগ এনে গত বছর ১৫ ডিসেম্বর একটি ফৌজদারি মামলা দায়ের করে, নং- সিআর ২১৪/২১। ওই মামলায় আসামী করা হয়েছে মৌ’র মাসহ অপর একজনকে।
যৌতুকের জন্য স্বামীর নির্যাতনের ঘটনায় মৌ আক্তার বাদী হয়ে স্বামী সালাউদ্দিন, দেবর সজীব, শ্বশুর আব্দুর রব, শ্বাশুরী তাসরিন আক্তারের বিরুদ্ধে আদালতে গত বছর ১৯ ডিসেম্বর একটি মামলা দায়ের করেছে, নং-১২৭/২১। নির্যাতীতা বাদী মৌ জানায়, মামলা করে এখন তিনি শ^শুর পরিবার দ্বারা নিয়মিত হুমকি ধামকি ও হয়রানীর শিকার হলেও কোথাও প্রতিকার পাচ্ছেন না।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।