শুক্রবার , ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

৪৯১ উপজেলা দূর্নীতিমুক্ত হলে দেশ হবে বঙ্গবন্ধুর সোনার দেশ- প্রতিমন্ত্রী পলক

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ৪৯১ উপজেলা দূর্নীতিমুক্ত হলে দেশ হবে বঙ্গবন্ধুর সোনার দেশ। আমরা জনগণের চাকর। আপনাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। আমাদের গাড়ির তেল হয়। আমাদের মত জনপ্রতিনিধির উচিত জনগণের সাথে ভালো ব্যবহার করা। সিংড়ায় কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হয়না। বাড়ি নির্মাণ করতে চাঁদা দিতে হয়না। চাকুরি নিতে কোনো ঘুষ দিতে হয়না। চাঁদাবাজির কোনো অভিযোগ এলে ব্যবস্থা নেয়া হবে। শান্তিপূর্ণ, আধুনিক ও মানবিক সিংড়া গড়ে তুলতে চাই। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।
প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘ ৩৮ বছর অবহেলিত ছিল চলনবিলের মানুষরা। বিদ্যুৎ, রাস্তা ও শান্তিহীন সিংড়া ছিলো। যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা ছিল। বিএনপি-জামায়াতের নেতাদের বাড়ি বাড়ি ধরণা ধরে সার নিতে হতো। তেল-সারের জন্য জীবন দিতে হতো। এখন তেল-সারের জন্য জীবন দিতে হয়না। কৃষকের বাড়ি বাড়ি সার পৌঁছে দেয়া হচ্ছে। সিংড়ায় ১১’শ গৃহহীনদের ঘর দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন দেশের কেউ গৃহহীন থাকবে না।
২০২১-২২ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের জন্য ডি.ও বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওঃ রুহুল আমিন প্রমুখ। ২০টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ১০ লক্ষ ৫১ হাজার টাকার ডি.ও বিতরণ করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।