সোমবার , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের নামে চাঁদাদাবীর অভিযোগ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নামে সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে সাংবাদিকের নামে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে। গত ৬ জানুয়ারী ওই বিদ্যালয়ের কথিত সভাপতি আক্তার হোসেন মল্লিক অভয়নগর থানায় এ অভিযোগ দায়ের করেন।
জানা গেছে অভয়নগর উপজেলার দুইজন সাংবাদিক এস আর শুভরাড়া রানাগাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ে নিয়মিত  উপস্থিত না হয়ে বেতন উত্তোলন  শিরোনামে গত ৫ জানুয়ারি দৈনিক কালজয়ী পত্রিকায় ও  ৬ জানুয়ারী খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাাঞ্চল  “অভয়নগরে বছরের প্রথম ৫ দিনের ৪ দিন বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক” শিরোনামে সংবাদ প্রকাশ হয় । ওইদিন ৫ জানুয়ারী সাংবাদিকরা বিদ্যালয়ে যেয়ে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে পাননি। এ সময়ে হাজিরা খাতায়ও ৪ দিন স্বাক্ষরও নাই। এ সংক্রান্ত সংবাদ পরিবেশন করেন। এরপর ক্ষুব্ধ হন ওই বিদ্যালয়ের বিতর্কিত সভাপতি আক্তার হোসেন মল্লিক। তিনি খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চল পত্রিকার ষ্টাফ রিপোর্টার রিপন ও দৈনিক কালজয়ী পত্রিকার রিপোর্টার মোহাম্মদ আলীর নামে চাঁদাদাবীর অভিযোগ করেন।
ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি গোলাম নবী জানান,  বিদ্যালয়ের সভাপতি বৈধভাবে নির্বাচিত হয় নাই। যে কারণে অভয়নগর মিনিয়র সহকারী জজ আদালতে মামলা করা হয়েছে। মামলা নম্বর ৫৯৫/২১। আদালত ওই মামলার বিবাদীগনের বিরুদ্ধে অস্থায়ী নিষেজ্ঞায় ৭ দিনের মধ্যে কারণদর্শানো আদেশ দিয়েছেন।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন “ আমি বিদ্যালয়ের কাজে বাইরে ছিলাম। আমি নিয়মিত বিদ্যালয়ে আসি। কোন সাংবাদিক আমার কাছে চাঁদা দাবী করে নাই। সভাপতির নিকট চেয়েছেন কিনা আমার জানা নেই।
 বিতর্কিত ওই বিদ্যালয়ের সভাপতি আক্তার মল্লিক জানান “ আমার নিকট সরাসরি কোন সাংবাদিক চাঁদা দাবী করেন নাই, মোবাইল করেছিলো। কত টাকা চাঁদা দাবী করেছিল তা তিনি বলতে পারেন নি।
সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের নামে চাঁদাবাজির অভিযোগ করায় নওয়াপাড়ায় সাংবাদিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা ওই বিদ্যালয়ের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ে না এসে বেতন ভাতা উত্তোলনের সঠিক তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।