[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ধর্ষণে দাম্ভিক স্বীকারোক্তি-মামলার পরও গ্রেপ্তার নেই ছাত্রলীগ-ছাত্রদল নেতা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

পাবনার ভাঙ্গুড়ায় এক কিশোরীকে ধর্ষণের পর দাম্ভিক স্বীকারোক্তি এবং তাদের বিরুদ্ধে মামলার পরও গ্রেপ্তার হয়নি সেই ছাত্রলীগ ও ছাত্রদল নেতা। উল্টো ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারসহ সাংবাদিকদের হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্তরা হলেন—ভাঙ্গুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের মেন্দা মাস্টারপাড়া মহল্লার আব্দুল জলিলের ছেলে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম (৩০), ভাঙ্গুড়া সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মরহুম খুরজান মণ্ডলের ছেলে ছাত্রদল নেতা দুলু (২৮) ও চাটমোহর রেলবাজার এলাকার ধর্ষণের শিকার কিশোরীর কথিত চাচাতো ভাই রানা (২১)।

রবিবার (৩১ অক্টোবর) সকালে কিশোরীর বাবা বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় ধর্ষণের মামলা করেছেন। কিন্তু মামলা দায়েরের ৪৮ ঘণ্টা পার হলেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মু. ফয়সাল বিন আহসান বলেন, মেয়ের বাবা বাদী হয়ে রবিবার সকালে থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।

স্থানীয়রা এবং কিশোরীর পারিবারিক সূত্র জানায়, গত ৮ অক্টোবর শুক্রবার বিকালে প্রতিবেশি কথিত চাচাতো ভাইয়ের সঙ্গে ভাঙ্গুড়া শিশুকুঞ্জ পার্কে বেড়াতে আসেন ওই কিশোরী। এ সময় রানা তার পূর্ব পরিচিত অভিযুক্ত ছাত্রলীগ নেতা আলিম ও ছাত্রদল নেতা দুলুর সঙ্গে কিশোরীকে পরিচয় করিয়ে দেয়। তারা কিশোরীকে চা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে কৌশলে তাকে ভাঙ্গুড়া শরৎনগর বাজারের গরুহাটা কেজি স্কুল-সংলগ্ন পৌর ছাত্রলীগের অফিসে নিয়ে জোরপূবর্ক ধর্ষণ করে।বিষয়টি গোপন না রাখলে তাকে মেরে ফেলারও ভয় দেখানো হয়। পরে ঘটনা গোপন রাখার শর্তে ওই কিশোরীকে ছেড়ে দেয় অভিযুক্তরা।

এদিকে কিশোরী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জেনে যায়। এরপর স্থানীয়ভাবে এর মিমাংসারও চেষ্টা করা হয়। কিন্তু স্থানীয়রা ব্যর্থ হলে রবিবার সকালে কিশোরীর বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি ধর্ষণ মামলা করেন।

ধর্ষণের শিকার ওই কিশোরী (১৩) চাটমোহর উপজেলার মহররমখালী রেলবাজার এলাকার বাসিন্দা।

কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা ও ছাত্রদল নেতা দুলু দুজনই সাংবাদিকদের কাছে দম্ভভরে কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেন। তবে, টাকার বিনিময়ে তারা এ কাজ করেছেন বলে জানান। তাদের এই স্বীকারোক্তির একটি অডিও ক্লিপ ও একটি ভিডিও চিত্র সাংবাদিকদের কাছে সংরক্ষিত আছে। তবে অপর অভিযুক্ত রানা পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ধর্ষণের শিকার কিশোরী ও তার পরিবারের বক্তব্যসহ অভিযুক্তদের স্বীকারোক্তিমুলক একটি সংবাদ গত ২৫ অক্টোবর চলনবিলের আলো অনলাইন ভার্সনে প্রকাশ হয়েছিল।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।