বরিশালের আগৈলঝাড়ায় দাম্পত্য বিরোধের কারনে বিষ পান করে দুই গৃহবধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
ভর্তি গৃহবধুদের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামের দুলাল পান্ডের স্ত্রী বিথী পান্ডের (২৫) সাথে মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনা নিয়ে স্বামীর সাথে ঝগড়ার জের ধরে ঘরে থাকা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে।
অপরদিকে একই রাতে কারফা গ্রামের বিবেক হালদারের স্ত্রী এক সন্তানের জননী অনামিকা হালদার (২০) এর সাথে পারিবারিক বিষয় নিয়ে মঙ্গলবার রাতে স্বামীর সাথে কলহের কারনে ঘরে থাকা কীটনাশক পান করে অনামিকা। কীটনাশক পান করে বিথী ও অনামিকা অসুস্থ হয়ে পড়লে ওই রাতেই তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহেদ হোসেন জানান, কীটনাশক পানে অসুস্থ দুই নারীকে মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।
শনিবার , ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় গৃহ বিবাদের জের ধরে দুই গৃহবধুর বিষপান
প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১