[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

‘প্রেম করে যাও, প্রেমে পড়ে যাও’, নেটিজেনকে টিপস দিলেন শ্রীলেখা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

শহর ভিজেছে বর্ষায়। কখনও কালো মেঘে ভরেছে আকাশ। কখনও অল্প করে চিকচিকে রোদ। এমন দিনে প্রেমে পড়লে দোষ কী? কারণ, সব সময় কারণে অকারণে প্রেমে পড়া একেবারেই বারণ নয়। অন্তত অভিনেত্রী শ্রীলেখা মিত্রর কাছে তো একেবারেই নয়। তাই তো কেউ প্রেম নিয়ে কোনও প্রশ্ন করলে, শ্রীলেখার উত্তর, কিচ্ছুটি না ভেবে প্রেম করে যাও, প্রেমে পড়ে যাও। বরং প্রেমে উঠেও পড়ো!

প্রেম ব্যাপারটাকে ঠিক এভাবেই দেখেন শ্রীলেখা। আর তাই তো এক নেটিজেন প্রেম নিয়ে প্রশ্ন করলে শ্রীলেখার স্পষ্ট উত্তর, প্রেমটাই আসল! গপ্পোটা হল, অনেকদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের সঙ্গে প্রশ্ন-উত্তরের খেলায় মেতেছেন শ্রীলেখা। আর এই খেলায় অভিনেত্রী ফাঁস করছেন অনেক কিছু। অনুরাগীদের সঙ্গে কথা বলছেন মন খুলে। সেই খেলাতেই এক নেটিজেন প্রেম নিয়ে প্রশ্ন করে বসলেন শ্রীলেখার কাছে। বরং বলা ভাল উপদেশ চাইলেন অভিনেত্রীর কাছে।

সেই নেটিজেন জানান, তিনি বয়সে বড় এক মহিলার প্রেমে পড়েছেন। তাঁর ঠিক কী করা উচিত? একটু হেসে শ্রীলেখা জানালেন, ‘তোমার থেকে বয়সে বড় তো কী হয়েছে? প্রেমে পড়বে, প্রেমে উঠেও পড়বে। কোথায় লেখা আছে যে মেয়েদেরকে সব সময়ে বয়সে ছোট হতেই হবে। তুমি তো ভালবাস, কারও তো ক্ষতি করছ না।

শ্রীলেখার এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। নেটিজেনরা শ্রীলেখার থেকে এরকম লাভ টিপস পেয়ে দারুণ খুশি। নেটিজেনরা তো বলছেন, শ্রীলেখার এই ভিডিও দেখে সবাই প্রেমে পড়ে যাবেন।

এর আগে এক পশুপ্রেমী অনুরাগীর সঙ্গে কফি ডেটে গিয়ে নেটিজেনদের কাছ থেকে প্রশংসা কুড়িয়ে নিয়েছেন শ্রীলেখা। শুধু তাই নয়, বরাবরই স্পষ্টবাদী শ্রীলেখা তাঁর বিন্দাসপনার জন্যও বেশ জনপ্রিয়। পজিটিভিটি নিয়ে জীবনকে কীভাবে উপভোগ করতে হয়, তা শ্রীলেখা জানেন। তাই তো অনেকের কাছে তিনি অনুপ্রেরণাও।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।