[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়ায় হাঁসপালনে সাফল্য কৃষক ইদ্রিস আলী

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ জুলাই, ২০২১

হাঁসপালন করে তার ভাগ্য পরিবর্তন করতে চান কৃষক ইদ্রিস আলী। বাড়ীর পাশ দিয়ে বয়ে যাওয়া চিকনাই নদী। নদীর পাড়ের উপর তার বাড়ী। অন্যের হাঁসপালন দেখে মাঝেমধ্যে উদ্যোগ নেন তিনি হাঁসপালন করবেন। সংসারের কাজ কর্মের পাশাপাশি হাঁসপালনের ইচ্ছোটাই জাগে তার শখের বসে। প্রথমে ১হাজার হাঁসের বাচ্চা কিনে বাড়ীর আঙ্গিনায় শুরু করেন হাঁসপালন। এর পর ধীরে ধীরে তার মনে জাগে বড় পরিসরে হাঁস পালনের শখ। নিজের সামান্য জমিজমা থাকলেও পাশে খালবিলে তিনি হাঁস পালন শুরু করেন। এভাবেই বর্তমানে ১ হাজার হাঁসের একটি খামার গড়ে তোলেন চিকনাই নদীর পাশে বসবাসরত ইদ্রিস আলী। উপজেলার তাঁরাপাশা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ আলীর ছেলে ইদ্রিস আলী হাঁসপালন করে এলাকার ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। তার খামার দেখতে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতার ভিড় করছেন।

সরজমিনে হাঁসের খামার ঘুরে দেখা গেছে, মাস ছয়েক আগে তিনি মান্নান নগর হ্যাঁচাড়ী থেকে ১ হাজার হাঁসের বাচ্চা কিনে একটি খামার শুরু করেন। বর্তমানে তার খামারে ১ হাজার কেমবেল জাতের হাঁস রয়েছে। পর্যায়ক্রমে সব হাঁসে ডিম দিতে শুরু করেছেন। তিনি নিজে ও পরিবারের সকল সদস্যরা এই হাঁস পালনে দেখা শুনা করেন। তার দেখা দেখি ওই এলাকার অনেক পরিবার হাঁসের খামার গড়ার জন্য পরামর্শ নিচ্ছেন ইদ্রিস আলীর কাছ থেকে।

খামারী ইদ্রিস আলী বলেন, আমি শখের বসে ১ হাজার কেমবেল জাতের হাঁসের বাচ্চা কিনে ছোট পরিসরে একটি খামার করেছি। সেই থেকে বর্তমানে আমার খামারে কেমবেল জাতের হাঁস আছে। বর্তমানে এই হাঁস গুলো ডিম দিতে শুরু করেছে।

তিনি আরও জানান, বর্তমানে কেমবেন জাতের হাঁস ভাল। এখন কিছু হাঁস ডিম দিতে শুরু করেছে। এতে আমার খরচবাদে ভালো টাকা লাভ হবে বলে তিনি মনে করছেন। বর্তমানে হাঁসের খাবারের দাম, ঔষধ এর দাম এতটু বেশি পড়ছে। তাই আমি হাঁস পালনে আগ্রহী হয়েছি। তিনি আশা করেন আমার এই হাঁসপালন দেখে এলাকার অনেক ছোট বড় পরিবার ছোট ছোট হাঁসের খামার গড়ে তুলেছেন। তবে কেউ যদি আমার কাছে হাঁসপালন বিষয়ে পরামর্শ নিতে চাইলে তাদেরকে আমি এবিষয়ে পরামর্শ দিয়ে থাকি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।