[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী ও শ্যালক গ্রেফতার

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৬ জুলাই, ২০২১

খাগড়াছড়ির রামগড়ে চাইথৈ মারমা নামের এক যুবক কে গলাকেটে হত্যার অভিযোগে তার স্ত্রী চোপাই মারমা ও শ্যালক উক্যাচিং মারমা কে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।

এই ঘটনায় গত রবিবার (২৫শে জুলাই)মধ্যরাতে নিহতের ছোট ভাই অংগ্য মারমা বাদী হয়ে নিহতের স্ত্রী,শ্যালক এবং স্ত্রীর সাবেক স্বামী পাইসাথৈই মারমাকে আসামী করে রামগড় থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে নিহতের ভাই অংগ্য মারমা বলেন, গত ২৪শে জুলাই সকালে নিহত চাইথৈ মারমা তার স্ত্রী চোপাই মারমাকে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে আনতে যায়।পরের দিন সকাল বেলায় শ্বশুরবাড়ির কক্ষে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।একই বিছানায় ঘুমালেও স্বামীকে কে বা কারা গলা কেটে হত্যা করলো তার কোন কিছুই জানতে পারেনি নিহতের স্ত্রী চোপাই মারমা।এটি কে অবিশ্বাস্য বলে দাবি করেন তিনি।এজাহারে তিনি আরো উল্লেখ করেন পূর্বের স্বামী পাইসাথৈই মারমার অমতে বিয়ে করায় তার ভাইয়ের উপর ক্ষিপ্ত ছিলো।নিহতের স্ত্রী তার পূর্বের স্বামীর সাথে প্রতিনিয়ত যোগাযোগ করে এমন সন্দেহে চোপাই মারমার সাথে তার বর্তমান স্বামীর মতবিরোধ দেখা দেয়।এসমস্ত কারণে তিনি দাবি করেন নিহতের স্ত্রী,শ্যালক এবং স্ত্রীর সাবেক স্বামী মিলে তার ভাইকে হত্যা করেছেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ শামসুজ্জামন জানান,হত্যাকান্ডটি রহস্যজনক মনে হওয়ায় শুরুতেই জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী চপাইয়ে মারমা ও শ্যালক উখ্যাচিং মারমাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।পরে নিহতের ছোট ভাই বাদী হয়ে রামগড় থানায় মামলা দায়ের করলে আজ সোমবার(২৬শে জুলাই) তাদের গ্রেফতার করে আদালতে হস্তান্তর করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।বাকি পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

উল্লেখ্য গতকাল রবিবার(২৫জুলাই) বিয়ের ৫দিন পর শ্বশুর বাড়ি থেকে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করে রামগড় থানা পুলিশ।উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের দুর্গম দক্ষিণ নতুন পাড়া এলাকায় এ হত্যাকান্ড ঘটে।নিহত যুবক চাইথৈ মারমা উপজেলার খাগড়াবিল এলাকার বজেন্দ্র মারমার ছেলে।নিহতের স্ত্রী চোপাই মারমা তার সাবেক স্বামী এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে দাবি করলেও নিহতের ছোট ভাই বাদী হয়ে নিহতের স্ত্রী, শ্যালক এবং স্ত্রীর সাবেক স্বামীকে আসামী করে মামলা করলে স্ত্রী ও শ্যালক কে গ্রেফতার করে রামগড় থানা পুলিশ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।