[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বেগম খালেদা জিয়ার সব নথিপত্র তলব

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৩ জুন, ২০২১

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মনিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, পাসপোর্টসহ জন্মতারিখ সংক্রান্ত সব নথিপত্র তলব করেছেন হাইকোর্ট। আগামী দুই মাসের (৬০ কার্যদিবস) মধ্যে এসব নথিপত্র দাখিলের নির্দেশ দেয়া হয়।
জাতীয় শোক দিবস ১৫ আগস্টে জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ নথিপত্র তলব করেন।
রোববার (১৩ জুন) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। তিনি জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার বলেন, ‘আদালত রিটের শুনানি শেষে শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদফতরে থাকা খালেদা জিয়ার নথিপত্র তলব করেছেন। জাতীয় শোক দিবস ১৫ আগস্টে জন্মদিন পালন করা খালেদা জিয়ার জন্মতারিখ বিভিন্ন নথিতে ভিন্ন কি-না বা সমন্বয়হীন কেন, মূলত তারই ব্যাখ্যা চেয়েছেন আদালত।’
এর আগে আজ সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ সুলতানা যুথি খালেদা জিয়ার জন্মদিনের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের বিষয়টি নিশ্চিত করেন। তিনি রিটকারীর পক্ষের আইনজীবী।
অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি জানিয়েছিলেন, জাতীয় শোক দিবস ১৫ আগস্টে খালেদা জিয়ার জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। রিটটির শুনানির দিন আজ ধার্য করা হয়।
তিনি আরও জানান, রিটে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করায় তাকে কেন আইনের আওতায় আনা হবে না- এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়। এছাড়া খালেদা জিয়ার সব শিক্ষাগত যোগ্যতা ও জন্ম নিবন্ধনের সব নথি হাইকোর্টে দাখিল করার নির্দেশনা চাওয়া হয়।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, গুলশান থানার ওসি ও খালেদা জিয়াকে বিবাদী করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।