[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

উল্লাপাড়ায় এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ মে, ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যৌতুকের দাবি পূরণ করতে না পারায় পারভীন খাতুন (২৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

এই গৃহবধূর স্বামী নাঈম হোসেন তার স্ত্রীকে হত্যা করার চেষ্টা করলে প্রতিবেশিদের প্রতিরোধের মুখে স্ত্রী পারভীন রক্ষা পেয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার মাঝিপাড়া গ্রামে। জানা যায়, পারভীন বানিয়াকৈড় গ্রামের মৃত গোলবার হোসেনের মেয়ে। গোলবার হোসেন পারভীনকে ২ বছর বয়সে রেখে মারা যান। বাবা মারা যাবার পর পারভীনের মায়ের অন্যত্র বিয়ে হয়। পরে চাচা সোলায়মান হোসেন পারভীনকে প্রতিপালন করে বিয়ে দেন। নির্যাতিত গৃহবধু পারভীন খাতুন অভিযোগ করেন, ৩ বছর আগে বাঙ্গালা ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের হাসান আলীর ছেলে নাঈম হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ ১ লাখ টাকা ও ৮ আনা সোনার গহনা দেওয়া হয় তার স্বামীকে। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে তার স্বামী ও স্বামীর পরিবার পারভীন খাতুনের বাবার কিছু পরিমাণ জমি অতিরিক্ত যৌতুক হিসেবে স্বামীর নামে লিখে দেবার জন্য চাপ সৃষ্টি করেন।

পারভীনের পরিবার থেকে এতে আপত্তি তোলায় মাঝে মাঝেই স্ত্রীকে অমানুষিক নির্যাতন করতো স্বামী নাঈম হোসেন। এনিয়ে দাম্পত্য জীবনে তাদের মধ্যে চরম কলহ চলে আসছিল। কদিন ধরে নাঈম হোসেন তাদের দাবিকৃত জমির পরিবর্তে নগদ ১ লাখ টাকা বাড়তি যৌতুক হিসেবে দাবি করে পারভীন খাতুনের কাছে। পারভীনের পরিবার এই অর্থ দিতে ব্যর্থ হলে নাঈম হোসেন শুক্রবার সকালে তার স্ত্রী পারভীন খাতুনকে ধারালো চাকু দিয়ে নিজের শোবার ঘরে জবাই করার চেষ্টা করে। চাকু দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানেও আঘাত করা হয়। এতে গুরুতর আহত হয় পারভীন। পারভীন খাতুনের আর্তচিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এগিয়ে এলে নাঈম পালিয়ে যায়। বর্তমানে পারভীন খাতুন স্থানীয় একটি হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে পারভীনের চাচা সোলায়মান হোসেন শুক্রবার দুপুরে উল্লাপাড়া থানায় নাঈম হোসেন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা চেষ্টার একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার উপপরিদর্শক আশরাফী খাতুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে কার্যকর ব্যবস্থা নিবেন বলে জানান।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।