[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সাঁথিয়ায়  ছেলে হাতে বাবা খুন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
পাবনার সাঁথিয়ার ছেলের লাঠির আঘাতে আহেজ প্রাং নামে এক বৃদ্ধপিতা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয় ইউনিয়নের হরিপুর-রতনপুর গ্রামে। নিহত আহেজ প্রাং (৭০) মৃত ইমারত প্রামানিকের ছেলে।
জানা যায়, আহেজ প্রাং অভাবের কারণে তার ছেলে আ: রহিম (৪২) এর নিকট থেকে ২ হাজার টাকা ধার নেন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ৯ টার দিকে ছেলে রহিম পিতা আহেজ প্রামানিকের নিকট ধারের টাকা ফেরৎ চান। বাবা টাকা ফেরৎ দিতে না পারায় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে রহিম বাঁশের গোড়ালি দিয়ে পিতার মাথায় সজোরে আঘাত করে। আঘাত পেয়ে বৃদ্ধ আহেজ প্রাং সঙ্গে সঙ্গে মাটিতে লুটে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে মারা যান।
সংবাদ পেয়ে আতাইকুলা থানা পুলিশ রাতেই বৃদ্ধ আহেজের লাশ উদ্ধার করে। ঘাতক ছেলে রহিম পলাতক। এ ব্যাপারে নিহতের ভাই আঃ আউয়াল বাদী হয়ে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আতাইকুলা থানার ওসি (তদন্ত) সিদ্দিক হোসেন জানান, থানায় ঘাতক ছেলে রহিমের নামে মামলা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে শুক্রবার পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। আসামীকে আটকের চেষ্টা চলছে। 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।