[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

তাড়াশে মৎস্য চাষীর ৩০ লক্ষ টাকার মাছের ক্ষতি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের মাছের ক্ষতিকারক পোকা নিধনের জন্য “সম্ভাবনার দেশ এগ্রো লিমিটেডে ”কোম্পানির সিম্প কিলার বিষ প্রয়োগের ফলে এক মাছ চাষীর দুটি পুকুরের সুমুদয় মাছ মরে গেছে এতে ওই মাছ চাষীর ত্রিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে উপজেলার বারুহাস ইউনিয়নের কাজিপুর গ্রামে। এলাকাবাসী সুত্রে জানা যায়, তাড়াশ পৌর এলাকার আসানবাড়ি গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে মো: আমগীর হোসেন পার্শ্ববতী কাজিপুর গ্রামে দু’টি পুকুর লীজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছেন পুকুরে মাছের ক্ষতিকারক বিভিন্ন পোকা দেখা দিলে পার্শ্ববর্তী বিনসাড়া বাজারের কীটনাশক বিক্রেতা শাহ আলমের পরামর্শে তার দোকান থেকে সম্ভাবনার দেশ এগ্রো লিমিটেডে ”কোম্পানির সিম্প কিলার বিষ ক্রয় করে দুটি পুকুরে প্রয়োগ করি বিষ প্রয়োগের ৬ ঘন্টা পর পুকুরের চাষকৃত মৃঘেল,রুই,কাতলা,সিলভার,বিগহেড,গোলশা, জাপানী ও হাংরীসহ সুমুদয় মাছ মরে যায়।

মাছ চাষী আলমগীর হোসেন, বিষয়টি তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ জানালে তিনি বলেন এই বিষপ্রয়োগ মাছ মরার সম্ভবনা অনেক বেশী।সম্ভাবনার দেশ এগ্রো লিমিটেডে মার্কেটিং অফিসার শফিকুল ইসলাম বলেন,অফিসের কাজে নাটোর আছি।আমার করার কিছু নেই।কোম্পানী থাকলো আর না থাকলো কি এটা আমার দেখার বিষয় নয়।এবিষয় সম্ভাবনার দেশ এগ্রো লিমিটেডে ”র ম্যানেজিং ডিরেক্টর মো: রেজাউল করিম বলেন,ক্ষতিগ্রস্থ মাছ চাষী বিষয়টি আমাকে জানিয়েছেন তার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। ক্ষতিপুরনের বিষটা ক্ষতিতে দেখা হচ্ছে।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।