মঙ্গলবার , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে বেপরোয়া ট্রাকের চাপায় যুবক নিহত, বিক্ষুব্ধ জনতার রাস্তা অবরোধ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
সিলেট প্রতিনিধি:
শনিবার (৯ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২টার সময় সিলেটের খাসদবির এলাকায় বেপরোয়া ট্রাকের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম কুটি মিয়া (৩০)। সে নগরীর খাসদবির এলাকার বাসিন্দা।
এ ঘটনার পর আম্বরখানা-এয়ারপোর্ট সড়ক অবরোধ করে ঘাটক ট্রাক চালকের ফাসী দাবী করছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধকারীদের শান্ত করার চেষ্টা করছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে রেখেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার এসআই আবুল জানান, লাশ ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।