মঙ্গলবার , ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

কামরুজ্জামান কানু,জামালপুর:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে ট্রাকচাপায় ফরিদা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। ২৯ ডিসেম্বর বিকালে ওই ইউনিয়নের বাঘারচর বাজারের দক্ষিণ পাশে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী একই ইউনিয়নের উত্তর গোয়ালকান্দা গ্রামের শুক্কুর আলীর স্ত্রী।

 

-জানাগেছে, ২৯ ডিসেম্বর বিকেলে ফরিদা বেগম তার স্বামীর সাথে ভ্যানযোগে বাঘারচর বাজারে যাচ্ছিলেন। স্থানীয় আসমাউলের বাড়ির সামনে পৌঁছালে মাটিভর্তি একটি ট্রাক পিছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ফরিদা বেগম ছিটকে ট্রাকের পিছনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।তার স্বামী শুক্কর আলীকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তবে স্থানীয় লোকজন আসার আগেই ট্রাকটির চালক ট্রাক রেখে পালিয়ে গেছে। বিষয়টি সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হলে দায়িত্বরত অফিসার ইনচার্জ জোয়াহের হোসেন খান তার পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনা স্থলে এসে লাশটি ময়নাতদন্তের জন্য থানার হেফাজতে নিয়ে যান এবং গাড়িটিও পুলিশের হেফাজতে রাখাহয়।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।