[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

শীতে ডায়াবেটিস রোগীদের খাদ্যতালিকা যেমন হওয়া উচিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

 সংবাদ ডেস্ক: ডায়াবেটিস হলো একটি বিপাকীয় প্রক্রিয়া সংশ্লিষ্ট রোগ। যার কারণে দেহ যথেষ্ট পরিমাণে ইনসুলিন উৎপাদনে অক্ষম হয়ে পড়ে বা ইনসুলিন প্রত্যাখ্যান করে। ফলে রক্তে সুগারের মাত্রা বেড়ে যায় অস্বাভাবিক হারে। আমাদের আশেপাশেরই কারো না কারো ডায়াবেটিস আছে।

ডায়াবেটিসের সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়টি হলো এই রোগ কখনো পুরোপুরি ভালো হয় না। তবে এর লক্ষণগুলো দূর করা যায় এবং নিয়ন্ত্রণে রাখা যায়। এই শীতে ডায়বেটিস রোগীদের খাদ্য তালিকা কেমন হওয়া উচিত না নিয়ে আলোচনা করা হল।

সকালের নাস্তা:

শীতে ডায়বেটিস রোগীদের সকালের নাস্তায় আঁশ ও প্রোটিন সমৃদ্ধ খাবার থাকা খুবই প্রয়োজন। কিছু মৌসুমী খাবার রয়েছে যেগুলো ডায়াবেটিস রোগীরা তাদের সকালের নাস্তায় যোগ করতে পারেন। যেমন: মিষ্টি আলু, চিনিছাড়া চা/কফি, সিদ্ধ ডিম, কমলা পেয়ারা প্রভৃতি।

দুপুরের খাবার: 

ডায়াবেটিস রোগীদের উচ্চ আঁশযুক্ত খাবারের পরামর্শ দেওয়া হয় কারণ এটি হুট করে রক্তে চিনির মাত্রা বাড়তে দেয়না। ডায়াবেটিস রোগীদের দুপুরের খাবারে পালং শাক, সরিষার পাতা, মাল্টিগ্রেইন চাপাতি,গাজর ও মুলা থাকবে হবে।

বিকেলের নাস্তা:

ডায়েটের অংশ হিসেবে ডায়াবেটিস রোগীদের সারা দিন কিছু্ক্ষণ পর পর অল্প খাবার গ্রহণ করা উচিত। আপনি যদি ডায়াবেটিস রোগী হন তাহলে কম ক্যালোরি জাতীয় ফল যেমন; আপেল, পেয়ারা এবং কাঁচা সবজি যেমন; গাজর, শসা এবং মূলা খাবারের তালিকায় রাখবেন।

রাতের খাবার: 

মুরগির স্যুপ, সালাদ বোলস, গরম পানীয় এবং সবুজ সবজি খাওয়ার উপযুক্ত সময় হল শীতকাল। শরিষা দিয়ে রুটিও খেতে পারেন রাতের খাবারের অংশ হিসেবে। এটি খুবই স্বাস্থ্যকর।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।