[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

সেহাগ গাজী,দিনাজপুর:

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পশ্চিম মহাদানী চাপাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে চাকুরীর প্রলোভন দেখিয়ে ৩ লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার বড়বাউল গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মো. সুলতান আলী টাকা ফেরত চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর একটি অভিযোগপত্র দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের জানুয়ারী মাসে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ছেলের চাকুরী দেয়ার কথা বলে সুলতান আলীর কাছ থেকে সাড়ে ৩ লক্ষ টাকা নেয়। পরে স্কুলের পিয়নের চাকুরী থেকে শুরু করে যে কোন চাকুরী দেয়ার প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন কালক্ষেপন করে। এভাবে ২০১৬ থেকে শুরু করে বছরের পর বছর পেরিয়ে গেলে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করতে শুরু করে। পরে ভুক্তভোগী সুলতান আলী ১৪ ফ্রেরুয়ারী ২০১৯ সালে তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলা করেও টাকা ফেরত না পেয়ে সুলতান আলী তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগপত্র বিভিন্ন জায়গায় দাখিল করেন।

সুলতান আলী জানান, তার ছেলে সোহেল রানার চাকুরীর জন্য টাকা দিয়েছিলেন তিনি। এছাড়া চাকুরী কথা বলে তার বিরুদ্ধে একাধিক জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। চাকুরীর আশায় শেষ সম্বল টুকু তাকে দিয়ে বর্তমানে নিজস্ব আমি। নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে উপজেলা প্রশাসনের কাছে এই প্রতারক প্রধান শিক্ষকের কাছ থেকে টাকা ফেরতের দাবী জানান তিনি ।

অভিযুক্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এর সাথে কথা হলে তিনি বিষয়টি অকপটে স্বীকার করে বলেন, মিথ্যা কাগজপত্র উপস্থাপন করে আমার কাছ থেকে টাকা নেয়ার চেষ্টা করছে সুলতান আলী।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম.জিএম সারোয়ার হোসেন জানান, বিষয়টি শুরু থেকে আমি জানি। টাকা ফেরতের জন্য তাকে অনেকবার অনুরোধ করা হয়েছে। সে বার বার বিষয়টি অস্বীকার করে কালক্ষেপন করছে। তার বিরুদ্ধে ভুক্তভোগী মামলা করেও কোন সুরাহা পায়নি।

 

CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।