শনিবার , ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নাভারনে একটি প্রাইভেটকার ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার-২ 

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ নভেম্বর, ২০২০
মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শার নাভারন সাতক্ষীরা মোড় থেকে একটি প্রাইভেটকার ও ৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ যাদবপুর গ্রামের আঃ মাজেদ আলীর ছেলে মোঃ সবুজ(২৮) ও দক্ষিন বুরুজবাগান গ্রামের মৃত: সেফাতুল্যার ছেলে আঃ আজিজ(৫২)কে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।
সোমবার(২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার শার্শা থানাধীন নাভারন সাতক্ষীরা মোড়স্থ হোটেল রাজ এর সামনে পাঁকা রাস্তার উপর গাড় নেভী ব্লু কালারের একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১২-৭৪৭৯) গাড়ী মধ্যে থেকে ভারতীয় ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
যশোর র‌্যাব-৬, সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন গ্রেফতার আসামীসহ একটি প্রাইভেটকার উদ্ধার এর বিষয়টি নিশ্চিত করেন।তিনি আরো বলেন,  ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ যশোর জেলার র্শাশা থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১৪ (গ) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।