[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বাংলাদেশের ভ্যাকসিন ট্রায়ালে আগ্রহী নেপাল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
স্টাফ রিপোর্টারঃ
নভেল করোনাভাইরাস প্রতিরোধে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি টিকা ‘ব্যানকোভিড’র ক্লিনিকাল ট্রায়ালে আগ্রহী নেপাল। ট্রায়ালে সফল প্রমাণিত হলে টিকাটির ২০ লাখ (২ মিলিয়ন) ডোজ নেবে দেশটি। গতকাল বৃহস্পতিবার তেজগাঁওয়ে গ্লোব ফার্মাসিউটিক্যালস প্রধান কার্যালয়ে নেপালের রাষ্ট্রদূত ডা. বঙশীধর মিশ্র এ কথা জানান। এ দিন নেপালের রাষ্ট্রদূত ডা. বঙশীধর মিশ্র ও গ্লোবের চেয়ারম্যান হারুনুর রশীদের মধ্যে এক সমঝোতা হয় বলেও জানানো হয়েছে।
ডা. বংশীধর মিশ্র বলেন, নেপাল ‘ব্যানকোভিডের’ ক্লিনিক্যাল ট্রায়ালে আগ্রহী। এটি একটি বিরাট অর্জন। নেপালের ‘আনমোল’ নামের একটি কোম্পানি গোব বায়োটেকের টিকা নেবে। তিনি আরো বলেন, আমরা গ্লোবের ভ্যাকসিনের বিষয়ে খুবই আগ্রহী। আমাদের দুই দেশের সংস্কৃতি-আবহাওয়া একই। গ্লোবের ভ্যাকসিন সফল হলে এটা বাংলাদেশের জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে। আর বাংলাদেশের অ্যাচিভমেন্ট মানে এটা আমাদেরও অ্যাচিভমেন্ট।
এরইমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ এর ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় গ্লোব বায়োটেক লিমিটেডের আবিষ্কৃত তিনটি ভ্যাকসিনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ১৭ অক্টোবর গ্লোব ফার্মাসিউটিক্যাল গ্রুপ অব কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ ও গ্লোব বায়োটেক লিমিটেডের প্রধান নির্বাহী ড. কাকন নাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২ জুলাই প্রতিষ্ঠানটি তাদের ক্যারোনা ভ্যাকসিন আবিষ্কারের কথা ঘোষণা দিয়ে জানায়, গত ৮ মার্চ থেকে তারা এই টিকা আবিষ্কারের কাজ শুরু করেছে।
CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।