[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

মেসিকে এত কম দামে কিনতে চায় ম্যান সিটি!

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

অনলাইন ডেস্ক:কিছুদিন আগেই বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। এরপর থেকেই তার সম্ভাব্য গন্তব্য হিসেবে ম্যাঞ্চেস্টার সিটির নাম উঠে আসে। এই ক্লাবেই আছেন মেসির গুরু পেপ গার্দিওলা। কিন্তু শেষ পর্যন্ত আইনী মারপ্যাঁচে মেসিকে এক মৌসুমের জন্য আটকে রেখেছে বার্সা। তবে বর্তমানে ক্লাবের সঙ্গে মেসির যে সম্পর্ক, তাতে মৌসুম শেষেই তিনি ক্লাব ছাড়তে পারেন। আর মেসির জন্য নাকি এবার আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে ম্যান সিটি।

ইংলিশ দৈনিক ‘ডেইলি স্টার’ দাবি করেছে, আসছে জানুয়ারিতেই নাকি সিটির পক্ষ থেকে মেসিকে কেনার জন্য প্রস্তাব পাঠানো হবে। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, বার্সেলোনা অধিনায়ককে কিনতে নাকি মাত্র ১ কোটি ৫০ লাখ পাউন্ড দিতে চায় পেপ গার্দিওলার দল! ‘ডেইলি স্টার’ এর দাবি সত্য হলে অবাক করা ঘটনাই বটে! তবে সিটি এখানে একটা আইনের সুবিধা নিচ্ছে। তা হলো, জানুয়ারির দলবদলে মেসি চাইলেই যেকোনো দলের সঙ্গে আলোচনায় যেতে পারবেন। এবং এ নিয়ে বার্সা কোনো আপত্তি তুলতে পারবে না।

বার্সেলোনার সঙ্গে চুক্তি আগামী জুনেই শেষ হবে মেসির। সেই সময় পর্যন্ত অপেক্ষা করলে সিটির পথে কাঁটা বিছাতে পারে পিএসজি। নেইমার-এমবাপ্পে সমৃদ্ধ দলটি বহুদিন ধরে রোনালদো কিংবা মেসিকে দলে চাইছে। ক্লাবটির কাতারি মালিকের টাকার অভাব নেই। তাই আইনী সুবিধার কারণেই সিটি নাকি আর জুলাইয়ের অপেক্ষায় থাকতে রাজি নয়। তারা জানুয়ারিতেই প্রস্তাব পাঠাবে। সিটির ধারণা, ছয় মাস পর ফ্রিতে মেসিকে ছেড়ে দেওয়ার চেয়ে বার্সার কাছে এ প্রস্তাব বেশি গ্রহণযোগ্য মনে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।