[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

করোনায় আক্রান্ত সিআর সেভেন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

খেলা ডেস্ক:এবার করোনাভাইরাসের শিকার হলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল ফুটবল ফেডারেশন আজ মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, জুভেন্তাসের এই ফরোয়ার্ড ভালো আছেন এবং তার মধ্যে কোনো উপসর্গ নেই। ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড বর্তমানে আইসোলেশনে আছেন। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে সুইডেনের বিপক্ষে পর্তুগালের উয়েফা নেশন্স লিগের ম্যাচটি খেলতে পারবেন না রোনালদো।

এক বিবৃতিতে পর্তুগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘করোনায় আক্রান্ত হওয়ায় রোনালদোকে জাতীয় দলের অনুশীলন থেকে বিরত রাখা হয়েছে। সুইডেনের বিপক্ষে ম্যাচটি তিনি খেলতে পারবেন না। পর্তুগিজ তারকা ভালো আছেন। শরীরে কোনো লক্ষণ নেই, আইসোলেশনে আছেন। তিনি আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার বাকিদের নতুন করে করোনা পরীক্ষা করা হয়েছে। সবাই নেগেটিভ হয়েছেন।তারা সবাই ফার্নান্দো সান্তোসের অনুশীলনে থাকবেন।’

ফ্রান্সের বিপক্ষে ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন সি আর সেভেন। গোলশূন্য ড্র হওয়া ম্যাচটি শেষে করোনা পরীক্ষায় রোনালদোর শরীরে ভাইরাসটির অস্তিত্ব ধরা পড়ে। ইতালিয়ান সিরি আ লিগে এ সপ্তাহে ক্রোটনের বিপক্ষে ম্যাচটি খেলা হচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে ডায়নামো কিয়েভের বিপক্ষেও তিনি খেলতে পারবেন না।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।