[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বাবার মৃত্য – খন্দকার গোলাম কিবরিয়া(উজ্জ্বল)

প্রকাশিত হয়েছে- বুধবার, ৭ অক্টোবর, ২০২০

চলে গেলেন বাবা আমার সবাইকে রেখে
দুই নয়নের জলে এখন হৃদয় ভাসে দুখে।
কত আদর করত বাবা বাসত কত ভালো
সেই বাবা মোদের রেখে কোথায় চলে গেলো।
সোনার মত মুখখানি তার আর পরেনা চোখে
কাকে বুঝাই কত কষ্ট সন্তানদের বুকে।
ছোট্র বেলায় বাবার সাথে যেতাম ঈদের মাঠে
ভাবতে গেলে সে সব কথা হৃদয় এখন ফাটে।
নামাজ পড়তে ডাকতো বাবা ভোর সকাল বেলা
মসজিদে চলো নামাজ পড় রেখে সব ঝামেলা।
আর ডাকেনা বাবা আমার অনেক দিন ধরে
বাবা কথা মনে হলে চোখের পানি ঝরে।
বাবা ছিলেন সবার প্রিয় যেদিন গেলেন মারা
আত্বীয় স্বজন ছেলে মেয়ে সবাই দিশেহারা।
নামাজ রোজা নিয়মিত পরিতো কোরআন
আল্লাহ তুমি মোর বাবাকে জান্নাত করো দান।
পরোপকারে থাকতেন বাবা সদা সর্বক্ষণ
সবার ডাকে সারা দিতেন যে ডাকে যখন।
কোরআন শিক্ষার আসর বসত প্রতি দিন সকালে
কচিকাচারা সকাল বেলা আসতো দলে দলে।
আর বসেনা সকাল বেলা কোরআন পড়ার ধুম
যে পড়াতো কোরআান শরীফ সে এসেছে ঘুম।
বাবা তোমার ছেলে মেয়ে কে করেছো এতিম
কেমন করে শোধ করিবো তোমার দেয়া ঋন।
নামাজ পরে দু হাত তুলে করি মোনাজাত
আল্লাহ তুমি মোর বাবাকে করে দাও নাজাত।
এত আগে চলে যাবে ভাবিনি কখন
তোমায় ছাড়া বেচে আছি ব্যথা ভরা মন।
পাঁচটি ছেলে একটি মেয়ে রেখে দুনিয়ায়
বাবা তুমি চলে গেলে এ কোন অভিনয়।
মা এখন একা থাকে তুমি নাই তার পাশে
চোখের জলে বুক ভাসায় জায় নামাজে বসে।
মা বিধবা আমরা এতিম করি দান খয়রাত
আল্লাহ যেন মোর বাবাকে দান করেন জান্নাত।
মাফ করে দাও দয়ার সাগর ওগো মেহেরবান
সারা জীবন গাই যেন তোমার গুনোগান।

 

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।