[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

প্রদীপের নির্যাতনে ঠিকানাহীন ফরিদ, প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

চট্টগ্রাম ব্যুরো প্রধান:

জাতীয় দৈনিক আমাদের সময়, বাংলাদেশ বেতারসহ প্রায় দুই দশকের সাংবাদিকতায়, দেশ মাটি ও মানুষের জন্য অনেক লিখেছেন ফরিদুল মোস্তফা খান। মাদক, ঘুষ, দুর্নীতি ও সমাজের অনিয়ম অবিচারের বিরুদ্ধে ছিলেন আপোষহীন। পর্যটন শিল্পের উন্নয়ন ও মজলুম অসহায় বঞ্ছিত মানুষের জন্য ছিলেন বলিষ্ঠ কন্ঠস্বর। শত অভাব সীমাবদ্ধতা ও প্রতিকূল পরিস্থিতির মাঝেও কারো তাঁবেদারি না করে, প্রতি নিয়ত হামলা, মামলা গুম খুনের হুমকি তাকে কোন দিন দমাতে পারেনি সত্য প্রকাশ থেকে।

 

ফলে পেশাগত জীবনে রাস্ট্রীয় দান অনুদান এবং সাহায্য সহযোগিতা কোন দিন পাননি। তিনি বরং টেকনাফের-কক্সবাজারের বহুল বিতর্কীত সাবেক ওসি ফরিদ উদ্দিন খন্দকার (বর্তমানে বরিশাল) ও মেজর সিনহা খুনের আসামি প্রদীপদের টাকা না দিলে ক্রস ফয়ার এবং জমজমাট মাদক ব্যবসা, বেপরোয়া ঘুষ-দুর্নীতি, ধর্ষণসহ হরেক অপকর্মের গোমর ফাঁস করে, কক্সবাজারে তিনটি এবং টেকনাফে তিনটিসহ ছয়টি সাজানো মামলার শিকার হয়ে ১১ মাস পাঁচদিন জেল খেটেছেন তিনি।

 

এর আগে প্রদীপের লালিত মাদক সন্ত্রাসীরা কারাগারের ভেতরে বাহিরে গুলি করে হত্যা, খাবারে বিষ প্রয়োগ ভুল চিকিৎসাসহ হরেক কায়দায় অন্যায়ের প্রতিবাদী মেধাবী এই সাংবাদিককে মধ্যযোগীয় নির্যাতন করে ক্ষান্ত হননি নিঃস্ব করে দিয়েছে তার পরিবার।

 

জীবনের শেষ সহায় সম্বল ভিটে বাড়ি বিক্রি এবং ধারকর্জ করে জেল থেকে বের হয়ে, জেলা সদর হাসপাতালে কাতরাচ্ছেন তিনি। চিকিৎসা শেষে স্ত্রী সন্তান ও মা বোনদের নিয়ে কোথায় বসতি করবেন, সেই ঠিকানাও এখন নেই।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।