সোমবার , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মাদক ‘পাচারকারী’ সেই বিড়াল এবার জেল থেকেও পালাল

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার:

মাদক পাচার করতে গিয়ে শ্রীলঙ্কায় ধরা পড়ে যায় একটি বিড়াল। তাকে রাখা হয় জেলের একটি বিশেষ সেলে। কিন্তু সেখান থেকেও সে পালিয়ে যায়। পুরো ঘটনাটি অদ্ভুত শুনতে লাগলেও এটাই সত্যি। শ্রীলঙ্কার হাই সিকিউরিটি ওয়েলিকাডা জেলের এই ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে। সোমবার সে দেশের সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গেছে। শনিবার জেল কর্তৃপক্ষ একটি বিড়ালকে ধরে। যার গলায় একটি ছোট্ট প্লাস্টিকের প্যাকেটে প্রায় দুই গ্রাম হেরোইন, দুটি সিমকার্ড ও একটি মেমরি কার্ড ছিল। জেল কর্তৃপক্ষ বুঝতেই পারে, বিড়ালকে ব্যবহার করে জেলের ভিতর মাদক এবং অন্যান্য নিষিদ্ধ জিনিস পাচারের চেষ্টা চলছিল।

 

শনিবার বিড়ালটিকে ধরে জেলেরই একটি বিশেষ সেলে রাখা হয়। কিন্তু রবিবার দেখা যায় বিড়ালটি সেখানে নেই, পালিয়ে গেছে।   জেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কার এই কারাগারগুলোতে মাদক পাচারের পরিমাণ বেড়েই চলেছে। অনেক সময় পাঁচিলের ওপার থেকে জেলের মধ্যে মাদক বা অন্যান্য নিষিদ্ধ জিনিসপত্র ছুড়ে দেওয়া হয়। কখনও তা জেল কর্তৃপক্ষের নজরে পড়ে, আবার কখনও তা নজর এড়িয়ে বন্দিদের হাতে পৌঁছে যায়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।