[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ইসলামাবা‌দে মদ‌্যপ অবস্থায় মেম্বার কর্তৃক শ্লীলতাহা‌নির অ‌ভি‌যোগ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

নিজস্ব প্রতি‌বেদকঃ
কক্সবাজার সদ‌রের ইসলামাবাদ ইউ‌পির ৮নং ওয়া‌র্ডের মেম্বার আব্দু শুক্কু‌রের কর্তৃক স্থানীয় এক বিধবা ম‌হিলা‌কে গভীর রা‌তে শ্লীলতাহা‌নির গুরুতর অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।

গত ২৬ জুলাই, দিবাগত গভীর রা‌তে ইউ‌পি মেম্বার আব্দু শুক্কুর মদপান ক‌রে মাতাল হ‌য়ে স্থানীয় পেঠান ফ‌কির রাহঃ এর মাজার সংলগ্ন প‌শ্চিম গজা‌লিয়ার মৃত নুরুল ইসলা‌মের স্ত্রী তিন সন্তা‌নের জননী রা‌জিয়া বেগ‌মের বাড়ী‌তে গি‌য়ে শ্লীলতাহা‌নির চেষ্টা ক‌রে‌। ওই দিনই তাৎক্ষ‌নিক এলাকাবাসীর হা‌তে ধৃত হ‌য়ে উত্তম মাধ‌্যমের স্বীকার হয় মেম্বার শুক্কুর। পরবর্তী‌তে মেম্বার এক পর্যা‌য়ে স্বীকার ক‌রে সে না‌কি প‌রিষ‌দের চা‌লের কার্ড দি‌তে গে‌ছে। তাও আবার রাত ২ টার দি‌কে ! রা‌জিয়া বেগম প্রতি‌বেদক‌কে জানান, মেম্বার গভীর রা‌তে মদ‌্যপ অবস্থায় আমার বাড়ী‌তে এ‌সে হঠাৎ ক‌রে দরজা খুল‌তে ব‌লে। এ‌তো রা‌তে মেম্বার বাড়ী‌তে আসায় আ‌মি দরজা খোলার প‌রে মদ‌্যপ অবস্থায় শোর‌গোল ও আমা‌কে শা‌রি‌রিক হেনস্থার চেষ্টা ক‌রে। তাৎক্ষ‌নিক এলাকাবাসী এ‌সে মেম্বার‌কে ধৃত ক‌রে। মেম্বার তখ‌নো মাতাল অবস্থায় ছি‌লো।

এলাকাবাসী প্রতি‌বেদক‌কে জানান, তা‌দের মেম্বার যুবক বয়স থে‌কে নিয়‌মিত মদ পান ক‌রে, হয়‌তো মাদক ব‌্যবসার সা‌থেও জ‌ড়িত। কেননা, তার স্ত্রী এবং মে‌য়ের জামাতার মাদক মামলা র‌য়ে‌ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।