[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ভ্যাকসিন ছাড়াই করোনা জয় করলো এক কোটি ১৪ লাখ মানুষ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ আগস্ট, ২০২০

অনলাইন ডেস্ক: 

সাত মাস ধরে বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। তবে এখনো কোনো ভ্যাকসিন বাজারে আসেনি। এর মধ্যে প্রায় এক কোটি ১৪ লাখ মানুষ সুস্থ হয়ে উঠেছেন। বিশ্ববাসীর জন্য এটি খুবই স্বস্তির খবর।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী,  বিশ্বে বর্তমানে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮২ লাখ ৩১ হাজার। এরইমধ্যে ১ কোটি ১৪ লাখ ৪৩ হাজার মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৯২ হাজার ৬৯৪ জনের।

সবচেয়ে বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে। দেশটির ২৩ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। তবে দেশটিতে এখনো শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

গত কয়েকদিন ধরেই বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু দেখছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি ৯৪ হাজার ও আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৭ লাখ ৩৩ হাজার। তবে দেশটির ১৮ লাখ ৮৪ হাজার মানুষ সুস্থ হয়ে উঠেছেন।

ভারতে একদিনেই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫৮ জন। দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। গত একদিনে ৫২ হাজারসহ দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ লাখ ৪ হাজার। তবে দেশটিতে ১১ লাখ ৮৭ হাজার মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।