[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

লোহাগাড়া কোটাকোল ইউনিয়ন মেম্বারকে টাকা দিয়ে মিলছে না বয়স্ক ভাতা ও বিধবা কার্ড

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার:

নড়াইলের লোহাগড়া উপজেলার ১০, নং কোটাকোল ইউনিয়নের ৬, নং ওয়ার্ড মেম্বার মো: বাইজিদ শেখ ৭০,পিং মৃত সিরাজ শেখ, তেলকাড়া এর নামে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ও ১০, টাকা কেজি চাউলের কার্ড করে দিয়ে টাকা নিয়েছে বলে অভিযোগ উঠেছে। সরোজমিন ও এলাকাবাসীর কাছে গিয়ে জানা যায় মেম্বর বাইজিদ তেলকাড়া গ্রামের মো: কাসেদ শেখ ৭০, পিং মৃত মোবারেক শেখ এর বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে দুই কালীন তার থেকে ৬০০০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু এক বছর পার হলেও মেলেনি ভাতার কার্ড। সাংবাদিকদের সাথে কাসেদ শেখের কথা হলে তিনি বলেন, এর আগে আমার বউ এর নামে একটা ১০ টাকা কেজি চাউলের কার্ড করে দিয়ে ৩০০০. হাজার টাকা নিয়েছেন মেম্বার বাইজিদ।

 

তখনতিনি আরো সাংবাদিকদের বলেন প্রায় এক বছর অাগে মেম্বার বাইজিদ আমার কাছ থেকে ৬০০০, হাজার টাকা নিয়েছেন, কিন্তু কার্ড করে দেয় নাই কার্ডের কথা বললে সে কোন কর্ণপাত করে না। এরপর ওই এলাকার নদী ভাঙ্গন ১০থেকে১৫ জন নিরীহ মানুষেরসাথে কথা বললে তারা জানায় আমাদের বাড়ি ঘর নদীতে ভেঙ্গে গেছে আমরা সাহায্যের জন্য যায় মেম্বার বাইজিদ এর কাছে সে আমাদের পাত্তা দেয় নাই। তখন সেখানে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে হাজির হয় করগাতি গ্রামের ১৫,থেকে ২০ জন নারী ও পুরুষ তারা বলেন সাংবাদিক এসেছে খবর শুনে আমরা এসেছি, কিছু বলবো, তারা তাদের বক্তব্যে বলেন মেম্বর বাইজিদ তাদের কারো নামে কোন ত্রাণের চাউল বা কার্ড করে দেই নাই, চাইলে বলে তোমরা চেয়ারম্যান এর কাছে যাও।

 

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা মানুষের ভিতরে তোলপাড় শুরু হয়, তারা বলেন শুনেছি ঈদের সময় সরকারের দেওয়া চাউল আসছে, সেটাও মেম্বার বাইজিদ স্বজনপ্রীতি করে বন্টন করেছে, অভিযোগ এলাকাবাসীর। এরপর মুঠোফোনে কথা হয় মেম্বার বাইজিদের সাথে তিনি টাকার নেওয়ার কথা স্বীকার করেন, বলেন কিছু টাকা নিয়েছেন। এবং চাউল বন্টনের বিষয়টা বিভিন্ন অজুহাতে এড়িয়ে যায়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।