[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

কবিতা মানুষ – খলিল মাহমুদ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ জুলাই, ২০২০

মানুষ তুমি ন্যায়ের প্রতীক
মানুষ নামের কলঙ্ক নয়
মানুষ তুমি মানুষের জন্য
মানুষ হৃদয় করবে জয়।

মানুষ রুপে জন্ম নিয়েও
মানুষ হতে যদি না পারো
মানুষ নামের ফানুস তুমি
মানুষ হবার ভান করো।

মানুষ হও যদি মানুষের মতো
মানুষকে তবেই পাবে খুঁজে
মানুষ তারাই প্রকৃত মানুষ
মানুষ সে আছে চোখ বুঁজে।

মানুষ নামের অমানুষ গুলো
মানুষের হাল ধরেছে তারা
মানুষ হয়েও মানুষ মারছে
মানুষ রুপি শয়তান যারা।

মানুষ তুমি অন্যায় পথে
মানুষ হয়েছ অনেক বড়
মানুষ হয়েও দিনদুপুরে
মানুষ মারতে অস্ত্র ধরো।

মানুষ যারা হয়েছে মানুষ
মানুষ তারাই হচ্ছে জড়ো
মানুষ নামের ফানুস মারবে
মানুষ যদি হও চিন্তা করো।

মানুষ তুমি কেমন মানুষ
মানুষ মারছ বিচার ছাড়া
মানুষ যে আজ নির্যাতিত
মানুষ তুমি খাবে ধরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।