[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

“অবুঝের কান্না” – মাহাবুবা সুলতানা মায়া

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

আচ্ছা বুবু, জুবুথুবু চুল কেন তোর আজ?
পড়িস না টিপ দিস না কাজল কোথায় সেসব সাজ?
আগের মতো হাসিস না তুই খেলিস না তুই আর।
বল না রে বু কি কারণে মুখখানা তোর ভার?
আমার ওপর তুই কি বুবু করে আছিস রাগ?
তোর মুখে বু আজ দেখা যায় ওসব কিসের দাগ?
ঘুরতে নিয়ে যাবি বুবু? চল না নিয়ে, ওঠ!
আচ্ছা বুবু তোর কিভাবে কেটে গেছে ঠোঁট?
তোকে কালো মুরগীটা কি কামড়ে দিয়েছে?
জানিস বুবু মা আমাকে কোলে নিয়েছে।
বলতি যে তুই আমাকে নাকি কুড়িয়ে পেয়েছিস,
কি হলো বু তুই কি খারাপ কিছু খেয়েছিস?
কষ্ট হচ্ছে নাকি রে বু বাইরে যাবি? চল।
চুপ করে ক্যান সোনা বুবু একটু কথা বল।
লক্ষী বুবু উঠলে তোকে জ্বালাবো না আর।
আমার বুবু না হলে তুই বুবু হবি কার।
ও মা আসো বুবুর দেখো অসুখ হয়েছে,
বলো বুবু কেন মাটিতে মা শুয়ে রয়েছে?
কাঁদছো কেন তোমরা এত কিসের বিচার চাও?
বুবুকে নিয়ে যাচ্ছে কোথায় আমায় এনে দাও।
কেন বুবু যাস রে চলে আমি না তোর ভাই?
না না আমি চাইনা বিচার, আমার বুবু চাই।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।