রবিবার , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

গোপালপুর এক পরিবারে ৪ জন সহ নতুন আক্রান্ত ৫, মোট আক্রান্ত ৫০

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ জুলাই, ২০২০
মো.নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে একই পরিবারে মা, ছেলে, মেয়ে ও কাজের লোকসহ নতুন করে ৫জন করোনাভাইরাসে আক্তান্ত হয়েছেন। নতুন আক্রান্তরা হলেন, পৌরশহরের নন্দনপুরের লিয়াকতের স্ত্রী ও গোপালপুর স্বাস্থ্যকমপ্লেক্সের ক্যাশিয়ার মৌসুমী (৩১), তাদের মেয়ে নিড্রিতা (৯), ছেলে ওয়ালী (৫) ও তাদের কাজের মেয়ে একই এলাকার আলমের মেয়ে শাপলা এবং ধোপাকান্দি ইউনিয়নের শাহপুর গ্রামের পিয়ার উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন। নতুন এ পাঁচজন নিয়ে গোপালপুর উপজেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫০ জনে। তাদের মধ্যে ৩২জন পুরোপুরি সুস্থ হয়ে স্বাস্থ্যকমপ্লেক্স থেকে ছাড়পত্র গ্রহণ করেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৮ জন।
সোমবার সকালে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী লিটন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনার উপসর্গ থাকায় সম্প্রতি কয়েক জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরীক্ষার ফলে ওই ৫জনের নমুনায় নতুন করে কোভিড-১৯ পজিটিভ আসে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস জানান, স্বাস্থ্যবিধি অনুযায়ী আক্রান্ত ব্যক্তিদের বাসা-বাড়ী লকডাউন করাসহ সরকারি নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।