[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঝালকাঠিতে জীবনের ঝুঁকি নিয়ে নদীর পাড়ে বসবাস স্বপ্ন শুধু একটু ঘর নির্মাণের

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ জুলাই, ২০২০
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠিতে নদীর ঢেউয়ের সাথে তাল মিলিয়ে বসবাস করছে একটি অসহায় পরিবার। অবিশ্বাস্য হলেও সত্য।নাম তার শিরিন বেগম, স্বামীঃ নাসির হাওলাদার। শিরিনের প্রয়াত শশুর  আব্দুল হাওলাদার ছিলেন বাদুর তলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। বর্তমানে শিরিনদের বসবাস ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা লঞ্চঘাটের পাশের একটি খুপরি ঘরে। সামান্য চা বিক্রি করে চলে তাদের পরিবার। একটু ঢেউ এলে বা জোয়ারের পানিতে প্রায়ই তলিয়ে যায় ঘরের বিভিন্ন অংশ। লঞ্চঘাট থেকে সামান্য দূরে তাদের একখন্ড জমি থাকলেও সেখানে থাকার মত ঘর নেই তাদের। তাই জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে নদীর কিনারে পানির সাথে তাল মিলিয়ে থাকতে হচ্ছে তাদের। শিরিনের স্বপ্ন একটি ঘর তুলে পরিবার নিয়ে নিরাপদে বসবাসের। কিন্তু অর্থ সংকটের কারণে সেটি আর সম্ভব হচ্ছেনা।
সম্প্রতি নদী ভাঙ্গনের সংবাদ সংগ্রহে গিয়ে শিরিনদের মানবেতর জীবনযাপনের এ অবস্থা পর্যবেক্ষণ করেন ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডিবিসি টিভির জেলা প্রতিনিধি মোঃ আল আমিন তালুকদার । তিনি তাৎক্ষণিক বিষয়টি জেলা প্রশাসক মো. জোহর আলী মহোদয়ের নজরে আনেন। পরে জেলা প্রশাসক ওই পরিবারটিকে সহায়তার জন্য রাজাপুর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন। ৮ জুলাই-২০২০ শিরিনকে ঘর নির্মাণের জন্য দুই বান/বান্ডিল টিন ও নগদ ৬ হাজার টাকা তুলে দেন রাজাপুরের নির্বাহী অফিসার মো. সোহাগ হাওলাদার। সহায়তা পেয়ে অনেক খুশি হন শিরিন।
তবে তিনি জানান, এই টিন ও অর্থ দিয়ে তার ঘরের সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে না। সাংবাদিক আল আমিন তালুকদার এক প্রতিক্রিয়ায় জানান, “আমি তাকে আস্বস্থ করে কাজ শুরু করতে বলেছি, আল্লাহ চাইলে ঘরের কোনো কাজই বাকি থাকবে না। শিরিনের এই স্বপ্ন পূরণে আসুন আমরা সবাই তার পাশে দাঁড়াই। শিরিন বেগমকে এই মানবিক সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি জেলা প্রশাসক মহোদয়ের প্রতি।”

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।