[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সাতক্ষীরার দেবহাটায় হত্যা করে ইজিবাইক ছিনতাই

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ জুন, ২০২০

সাতক্ষীরা থেকে:

হত্যা করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে ছানতাইকারিরা।বৃহস্পতিবার গভীর রাতে দেবহাটা উপজেলার সখিপুর এলাকায় এ ঘটনা ঘটে।শুক্রবার ভোরে দেবহাটা উপজেলার সখিপুর এলাকার পাকা রাস্তার পাশে থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মনিরুল ইসলাম । মনিরুলের স্ত্রীসহ স্বজনরা জানান, বৃহষ্পতিবার বাড়ী থেকে দুপুরের খাওয়া শেষে প্রতিদিনের ন্যায় ইজিবাইক নিয়ে বের হয় মনিরুল। কিন্তু অন্যান্য দিনের মতো সন্ধ্যার পর বাড়ীতে না ফিরলে উদ্বিগ্ন হয়ে পড়ে তার পরিবার। রাত সাড়ে ১০টার দিকে তার স্ত্রী ফোন করলে মনিরুল জানায়, কতিপয় ব্যাক্তি দেবহাটা থানায় যাওয়ার কথা বলে তার ইজিবাইকটি ভাড়া করেছে।

 

তাদেরকে পৌছে দিয়ে ভাড়ার টাকা নিয়ে বাড়ী ফিরবে সে। কিন্তু রাত গড়িয়ে ভোর হলেও বাড়ী ফেরেনি মনিরুল। ধারনা করা হচ্ছে, রাতের কোন এক সময়ে মনিরুলের গলায় প্লাস্টিকের রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর তার লাশটি রাস্তার পাশের সবজি ক্ষেতে ফেলে রেখে ইজিবাইক ও তার ব্যবহৃত স্মার্টফোনটি নিয়ে পালিয়ে যায় দূবৃর্ত্তরা। শুক্রবার সকালে স্থানীয়রা সবজি ক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে দেবহাটা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।

 

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শনসহ ইজিবাইক চালকের লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। পাশাপাশি কেবলমাত্র ইজিবাইক ও মোবাইল ফোনের জন্য তাকে খুন করা হয়েছে নাকি অন্য কোন কারনে হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে সে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলেও জানান ওসি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।