[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

তিন মাসেও হতভাগ্য যুবতীর পরিচয় মেলেনি

প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ জুন, ২০২০

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:

গলাকাটা ও শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতে নিহত এক যুবতীর (৩০) লাশ উদ্ধারের তিন মাসের অধিক সময় পার হলেও আজো ওই হতভাগ্য যুবতীর পরিচয় মেলেনি। এনিয়ে চরম বিপাকে পরেছেন জেলার হিজলা থানা পুলিশ। সোমবার দুপুরে থানার ওসি অসীম কুমার সিকদার জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে গত ১৫ মার্চ বিকেলে হিজলা থানার কুঞ্জপট্টি আশ্রয়ন প্রকল্প (গুছগ্রাম) সংলগ্ন মেঘনার শাখা নদীর পারের চর থেকে অজ্ঞাতনামা ওই যুবতীর লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের পূর্বে নিহতের সুরাতহাল রির্পোটে ওই যুবতীর গলাকাটাসহ বাম চোখের উপরে কপাল থেকে বাম গাল পর্যন্ত, পিঠে, বাম ও ডান হাতের বৃদ্ধা আঙ্গুল, পেটের বাম পাশে নাভী বরাবর তিনটি, বাম পায়ের হাটু ও হাটুর নিচে ধারালো অস্ত্রের গুরুতর জখম থাকার কথা উল্লেখ করা হয়।

 

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যুবতীকে ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের মুখমন্ডল গোলাকার, মাথার চুল কালো লম্বা, গায়ের রং ফর্সা, উচ্চতা অনুমান পাঁচ ফুট ও হাতের নখে মেহেদীর রং লাগানোছিলো। লাশ উদ্ধারের পর থানা পুলিশ নিহতের ছবিসহ ম্যাসেজ পাশ্ববর্তী বিভিন্ন থানায় প্রেরণ করেন। ঘটনার তিন মাসের অধিক সময় পার হলেও হতভাগ্য ওই যুবতীর আজো কোন পরিচয় মেলেনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।