[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গৌরনদীতে দুই গরু চোর গ্রেফতার

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩১ মে, ২০২০

আঞ্চলিক প্রতিনিধি:

বরিশাল বরিশালের গৌরনদীতে পুলিশে হাতে দুই গরু চোর গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, সংঘবদ্ধ একদল চোর উপজেলার বার্থী গ্রামের মন্নান লস্করের গোয়াল থেকে গত ১৮মে গভীর রাতে ৪ লক্ষাধিক টাকা মূল্যের ৪টি গরু চুরি করে নিয়ে যায়। সন্দেহজনক চোরদের মোবাইল ফোনে আলাপের সূত্র ধরে গ্রামবাসী গরু চুরির সন্দেহে উপজেলার তাঁরাকুপি গ্রামের মৃত গঞ্জর আলী খানের ছেলে সিদ্দিক খান (৪০)কে ধরে শুক্রবার সন্ধ্যায় থানা পুলিশের কাছে সোপর্দ করে।

গ্রামবাসীর হাতে ধৃত সিদ্দিক পুলিশের কাছে গরু চুরির স্বীকারোক্তি দিলে সে অনুযায়ী বার্থী গ্রামের আ. রাজ্জাক ফকিরের ছেলে শহিদুল ফকির (৩৫)কে শনিবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে গরুর মালিক মন্নান লস্কর বাদি হয়ে আটককৃত দুই গরু চোরের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চোরদের আসামি করে শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতদের রবিবার বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ গরু চোর দল গত এক বছরে বার্থী গ্রামের ছালাম মাতুব্বর, আজিজ ফকির, ফারুক বেপারী, মন্নান লস্কর, ইল্লা গ্রামের মোস্তফা ঘরামীর গোয়াল ঘর থেকে ১৬ লক্ষাধিক টাকা মূল্যের ১৫টি গরু চুরি করে নিয়ে গেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।