[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ৩০ মে পর্ষন্ত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ মে, ২০২০

অনলাইন ডেস্কঃ

দেশে নভেল করোনাভাইরাস প্রতিরোধে আগামী ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা যাবে না বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্রে উল্লেখ করা হয়েছে। তবে ইতিমধ্যে রোজা ও ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় আগামী ৩০ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, সরকার ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। শিক্ষাপঞ্জি অনুসারে রোজা ও ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় আগামী ৩০ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা সচিব আরো বলেন, করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে গত ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে এক অনুষ্ঠানে জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।